Friday, June 26, 2026

মরুদেশে ভারত- পাকিস্তান মহারণ, ক্রিকেট মহাযুদ্ধের আগে বাংলা জুড়ে পুজো- যজ্ঞ শুরু

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ক্রিকেটপ্রেমীদের রবিবাসরীয় উন্মাদনার পারদ চড়ছে। দুবাইয়ে মুখোমুখি ভারত- পাকিস্তান (India vs Pakistan)। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) এবারের মহাযুদ্ধে নিউজিল্যান্ডের কাছে হেরে মানসিক চাপ নিয়ে মাঠে নামবেন পড়শী রাষ্ট্রের ক্রিকেটাররা। তুলনামূলকভাবে চনমনে দেখাচ্ছে রোহিত- শুভমনদের (Rohit Sharma Shubhman Gill)। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই ঈশ্বরের কাছে পুজো, প্রার্থনা আর যজ্ঞ দিয়েই ভারতের জয়ের কামনা শুরু বাংলায়। চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জ্বলে উঠতে পারবেন বিরাট (Virat Kohli)? রিজওয়ান – শাহিনদের বিরুদ্ধে চেনা মেজাজে দেখা যাবে রোহিতকে? হাওড়া, হুগলি, বীরভূম, উত্তর চব্বিশ পরগনার মতো জেলায় জেলায় ভারত- পাকিস্তান মহারণ শুরুর আগে এদিন সকাল থেকে চলছে পুজোপাঠ। টিম ইন্ডিয়ার ছবি আর দেশের পতাকা হাতে ক্রিকেটপ্রেমীদের ভিড় তারাপীঠ মন্দিরেও।

আইসিসি (ICC) টুর্নামেন্টে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই স্নায়ুর লড়াই। আট বছর পর ২০১৭ সালের পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার। পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত পাঁচবার দুই দল মুখোমুখি হয়েছে যার মধ্যে পাকিস্তান জিতেছে তিনবার, ভারত দুবার। একদিনের ক্রিকেটে (ODI match) মোট ১৩৫টি ম্যাচে ভারত জিতেছে ৫৭টি পাকিস্তান জিতেছে ৭৩। পাঁচটি অমীমাংসিত। ফলে এবারের লড়াইয়ে এই চেনা নার্ভের চাপ, হাইভোল্টেজ উন্মাদনা এবং একে অন্যকে টক্কর দেওয়ার স্টাইলিশ মেজাজ যে দুবাইয়ের মাঠে ধরা পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২:৩০ মিনিটে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...