Friday, June 26, 2026

রবিবাসরীয় কলকাতায় ঝড়- বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে ১১ জেলায়!

Date:

Share post:

ছুটির দিনে দুর্যোগের পূর্বাভাস। রবিবাসরীয় শহরে সকাল থেকে পরিষ্কার আকাশে রোদের দেখা মিললেও, বেলা বাড়তেই ঝড়- বৃষ্টির দুর্যোগ শুরু হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পাশাপাশি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টিপাত চলবে। সোমবার থেকে কমবে বৃষ্টির (Rain) পরিমাণ।

রবিবাসরীয় দুপুরে মরু শহরে ভারত বনাম পাকিস্তানের মহারণ দেখার জন্য সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে বাঙালি। কিন্তু সময় যত এগোবে ততই বাড়বে প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা হাওয়া অফিসের কর্তাদের। বিকেলের পর থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতার সংলগ্ন শহরতলীর জেলায় জেলায়। ১১ জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ থাকবে হাওয়ার। তিন জেলায় দুর্যোগের আশঙ্কা। দুই চব্বিশ পরগনা এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...