Saturday, April 4, 2026

শনিবার ছিলো মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক, নির্বাচনী বোর্ড গঠন হল বাগানে

Date:

Share post:

শনিবার ছিলো মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক । আর সেখানেই ভোটের দামামা বেজে গেল মোহনবাগানে। শনিবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকে। গত ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সৃঞ্জয়-সহ বেশ কয়েকজন সদস্য নিয়ম মেনে নির্ধারিত সময়ে ক্লাবে নির্বাচন করার দাবি জানিয়েছিলেন।

কারণ, ২৫ মার্চ শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। তাই এদিন সৃঞ্জয়ের বক্তব্য শোনা হয় বৈঠকে। প্রাক্তন সচিব লিখিতভাবেও তাঁর বক্তব্য ক্লাবকে জানিয়েছেন। এদিন বৈঠকে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। তবে চেয়ারম্যান ছাড়া বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। চেয়ারম্যানের দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। নির্বাচনী বোর্ড ভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে।

নির্বাচনী নির্ঘণ্ট ঠিক করতে সহ-সভাপতি কুণাল ঘোষের প্রস্তাব মেনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর পরামর্শ নেবে ক্লাব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচনী বোর্ড। সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘সৃঞ্জয় বোসের বক্তব্য শোনা হয়েছে। লিখিত আকারেও বক্তব্য জানিয়েছেন। সদস্যদের মধ্যে যাঁরা নিজেদের বক্তব্য জানাতে চান তাঁদের ১৫ দিনের নোটিশ দেওয়া হচ্ছে। আলোচনার পর ঠিক হয়েছে, সর্বোচ্চ স্তরে আইনি পরামর্শ নেওয়া হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে। তারপর নির্বাচনী বোর্ড সিদ্ধান্ত নেবে কবে ক্লাবে ভোট হবে। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড আমরা গঠন করেছি। বোর্ডের বাকি সদস্যদের সম্মতি পাওয়ার পরই তাঁদের নাম আমরা জানাব।’’

যুবভারতীতে হকির অ্যাস্ট্রোটার্ফ হওয়ায় এদিন কার্যকরী কমিটির বৈঠকে সদস্যরা ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন- আগামিকাল মহারণ, পাকিস্তানের বিরুদ্ধে কি পরিকল্পনা ভারতের, জানালেন গিল

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...