Saturday, April 4, 2026

কল্যাণী মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু যুবতীর, মেলা বন্ধের নির্দেশ প্রশাসনের

Date:

Share post:

গভীর রাতে কল্যাণীতে (Kalyani) মর্মান্তিক দুর্ঘটনা।সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়াগাছায় মিলন মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে (Cylinder blast) মৃত্যু হল এক ২২ বছরের এক যুবতীর । আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবতীর নাম মুসকান মণ্ডল (Muskan Mondal)। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে গুরুত্বর আহত হন তিনি। গুরুতর অবস্থায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে (Kalyani JNM Hospital) ভর্তি বেলুন বিক্রেতা শরিফুল মণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমসে (AIIMS Kalyani) চিকিৎসাধীন রফিকুল নামের আরেক বিক্রেতাও। গুরুতর আহত অবস্থায় আরও এক আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতা SSKM হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বেলুন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। প্রশাসনের তরফে আপাতত মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে দেখতে তদন্তে কল্যাণী থানার পুলিশ(Kalyani Police)।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...