Sunday, March 29, 2026

গঙ্গার নীচে ফের সুড়ঙ্গ! মেট্রোর পর এবার চলবে পণ্যবাহী গাড়ি

Date:

Share post:

মেট্রোর পর এবার গঙ্গার তলা দিয়ে যাবে পণ্যবাহী গাড়ি। গঙ্গার নীচে থেকে ফের সুড়ঙ্গ পথ তৈরি হতে চলেছে। শহরের যানজট কমাতে, সেতুর উপর চাপ কমাতে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ তৈরি করল সুড়ঙ্গ নিয়ে নকশা। কলকাতা থেকে হাওড়া কোন পথে যাবে সুড়ঙ্গ?

সূত্রের খবর, কলকাতার দক্ষিণ প্রান্তে মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাওয়ার প্রস্তাবিত সুড়ঙ্গ মূলত ট্রাক যাতায়াতের জন্যই তৈরি হবে। এর ফলে বন্দর এলাকার ট্রাক হাওড়া হয়ে বিভিন্ন জাতীয় সড়ক ধরে রাজ্যের অন্যত্র যেতে পারবে। গঙ্গার তলা দিয়ে বন্দর এলাকায় ট্রাক যাতায়াতের জন্য সুড়ঙ্গ বানানো সম্ভব কি না, তার পরীক্ষানিরীক্ষা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। মোট ১৫ কিলোমিটার রাস্তা হবে। তার মধ্যে ৮ কিলোমিটার থাকবে সুড়ঙ্গপথ। ১১ হাজার কোটি টাকা খরচ হতে পারে এই প্রকল্পের জন্য।

বর্তমানে কলকাতা থেকে হাওড়ার যোগাযোগের মাধ্যম বলতে হাওড়ার রবীন্দ্র এবং হুগলির বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত। এছাড়াও বালিতে রয়েছে দুটি সেতু। আর প্রতিদিনই সেখানে যানজট লেগেই থাকে। ফলে এই বিকল্প রাস্তা হিসেবে গঙ্গার নীচ থেকে সুড়ঙ্গ পথ এখন বাস্তবায়েনের অপেক্ষায় আমজনতা।

আরও পড়ুন- নেতাজি ইন্ডোরে তিনদিনব্যাপী উদ্যানপালন ও খাদ্য উৎসব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...