Saturday, April 4, 2026

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণকে হুমকির ঘটনায় ধৃত ২ 

Date:

Share post:

মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krishnendu Narayan Chowdhury) ফোন করে খুনের হুমকি দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবারই ‘ডি কোম্পানি’র ‘প্রদীপ’ বলে দাবি করা ব্যক্তি শাহদাতকে গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার ওয়াসিম আক্রম (Wasim Akram) নামে আরেক অভিযুক্ত। তিনি তৃণমূল নেতাকে ফোন করে হুমকি দেওয়ার জন্য শাহদাতকে সিম সরবরাহ করেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। মূল অভিযুক্তের সঙ্গে ওয়াসিমের কী সম্পর্ক বা আর কার কার সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত শাহদাত (Shahdat) আসলে মালদহের বাসিন্দা। শুধুমাত্র হুমকি ফোন করতেই মালদহ থেকে কলকাতায় পৌঁছে যান তিনি। শাহদাতের মা অবশ্য দাবি করেছেন, ছেলে নির্দোষ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে হুমকি-ফোনের জন্য আলাদা একটি সিম কার্ড জোগাড় করেন ওই যুবক এবং তাঁর সঙ্গীরা। সেই সূত্র ধরেই ওয়াসিমকে গ্রেফতার করা হলো।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...