Monday, April 6, 2026

লিগ-শিল্ড জয় করেই পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বাগান কোচ জোসে মোলিনা

Date:

Share post:

দু’ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে পর পর দু’বার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। গোল আসে একেবারে শেষ মুহুর্তে। তাও আবার দিমি পেত্রাতোসের গোলে। যে কিনা এই মরশুমে একেবারেই নিজের চেনা ছন্দে ছিলেন না। ম্যাচে সুপারসাব হিসাবে মাঠে নেমেই বাজিমাত।

গতকাল ম্যাচের ৭৮ মিনিটের মাথায় দিমিকে নামান মোহনবাগান কোচ জোসে মোলিনা। সেই সময় তাঁর নাকি মনে হয়েছিল, দিমির গোলেই হয়তো ম্যাচ ও লিগ-শিল্ড জিততে পারেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান বাগান কোচ । ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মোলিনা বলেন, “দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই জেমির পাশে দিমিকেও রাখি। কারণ, জানি না কেন আমার মনে হয়েছিল দিমি আজ গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয়, আমি ঠিকই ছিলাম।”

লিগ-শিল্ড জয় হয়ে গিয়েছে। তবে এখনই গা ছাড়া মনোভাব দেখাতে রাজি নন বাগান কোচ। সামনে লিগের আরও দুটো ম্যাচ, সেই ম্যাচগুলোতে সমান ভাল খেলবে তাঁর দল, জানিয়ে দিলেন মোলিনা। পাশাপাশি আইএসএল ট্রফি জয় যে লক্ষ্য সে কথা জানাতে ভুললেন সবুজ-মেরুন কোচ। এই নিয়ে মোলিনা বলেন, “পরের ম্যাচগুলোও আমরা সমান ভাল খেলব। কারণ, আমাদের সেরার জায়গায় থাকতে হবে। কাপ জয়ের প্রস্তুতি হিসেবেও এই দুই ম্যাচ কাজে লাগবে। তারপর সেমিফাইনাল, ফাইনাল আছে। তাই প্রতি ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করব। মুম্বই ম্যাচে তো সেরাটা দিতেই হবে।“

এদিকে লিগ-শিল্ড জয়ে খুশি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, “ এটা দলের সাফল্য। আমরা সব এক, এটা তারই ফল এটা। তবে ওড়িশা ভালো দল। একটা চাপ সত্যি ছিল। তবে আমরা খুশি এই জয়ে।“

আরও পড়ুন- কতটা গুরুতর রোহিত, শামির চোট? জানালেন শ্রেয়স

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...