Tuesday, June 23, 2026

রাজ্যে শূন্য, সংশোধনে কোন নীতি! উত্তর নেই সিপিআইএম রাজ্য সম্মেলনে

Date:

Share post:

লোকসভা থেকে বিধানসভা এমনকি পঞ্চায়েত স্তরেও প্রায় শূন্যে সিপিআইএম। তা সত্ত্বেও খরচের বহর করে রাজ্য সম্মেলনের খামতি নেই। অথচ সেই সম্মেলন শেষেও উত্তর নেই শূন্য থেকে উঠে দাঁড়ানোর উপায় কি? কার্যত শূন্যে নেমে যাওয়া ও সেই গেরো থেকে বেরোতে না পারার দায় কাদের, তা নিয়েই নিরুত্তর সিপিআইএম (CPIM) রাজ্য কমিটি। সাজসজ্জায় বদলের চমক আনার চেষ্টা থাকলেও নেই উঠে দাঁড়ানোর কোন দিশা।

সিপিআইএমের ২৭তম রাজ্য সম্মেলনে একপেশে বিষয়ের উপরে আলোচনা চলল দ্বিতীয় দিনেও। ডানকুনি (Dankuni) সম্মেলনে গ্রামাঞ্চলের উন্নয়ন থেকে অর্থনীতি – দেশের জন্য যে নীতি বাংলার জন্যও আশ্চর্যজনকভাবে একই নীতিতে চলার পথে সিপিআইএম (CPIM)। সেখানেই স্পষ্ট হয়ে গেল কেন বাংলার মানুষের মন পান না লাল ঝাণ্ডাধারীরা। গ্রামাঞ্চলের উন্নয়নে লক্ষ্য থাকলেও সেখানে শুধুই রাজ্যের শাসকদলের সমালোচনা। সিপিআইএমের পক্ষ থেকে উন্নয়নে কোন নতুন পথ বেরিয়ে এলো না দ্বিতীয়দিনেও।

২০১৬ সালের পর থেকে শীর্ষ নেতৃত্বে মুখ বদল করে রাজ্যের মন জয়ের চেষ্টা করেছিলেন সিপিআইএম (CPIM) নেতৃত্ব। ২৭তম সম্মেলনেও (27th Conference) বিভিন্ন শাখা সংগঠনে সেই সব নতুন মুখ দেখা গেল। কিন্তু ইতিবাচক আলোচনা, যাতে রাজ্যের মানুষের উপকার হতে পারে তেমন সদুত্তর বেরিয়ে এলো না।

প্রবীণ নবীনের সমাহার করে হুগলির মতো জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামাঙ্কিত নগর তৈরি করে খানিকটা কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেছিল সিপিআইএম। কিন্তু ওই পর্যন্তই। নতুন পথ তৈরির আগে ভাঙনের বিশ্লেষণে নারাজ বামেরা। শুধুই একপেশে তৃণমূল সমালোচনা ও কংগ্রেসের সঙ্গে জোট তৈরির মতো নীতিতে ভরাডুবির দিকে ঠেলে দেওয়ায় দায়িত্ব কাদের, সেই উত্তর উঠে এলো না ডানকুনির সম্মেলন থেকে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...