Sunday, April 5, 2026

শীত-বৃষ্টির পাকাপাকি বিদায়, ফাল্গুনেই ভ্যাপসা গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার দুর্যোগ কেটে উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ নিয়েই বসন্তে প্রবেশ করলো দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং মার্চের প্রথম সপ্তাহ থেকেই কলকাতার সর্বনিম্ন পারদ পৌঁছে যেতে পারে ২৫ ডিগ্রিতে! সময়ের আগেই গ্রীষ্মের মেজাজ বাংলায়। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন হালকা বৃষ্টি চলবে, উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা কালিম্পং ও দার্জিলিঙে।

দুদিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রার সামান্য পতন হলেও স্বস্তিতে আর থাকা যাবে না। মার্চ পড়লেই গরমের জ্বালা ঘিরে ধরতে চলেছে রাজ্যবাসীকে। সোমবার এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ তাপমাত্রায় ওঠাপড়া লক্ষ্য করা যাবে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় সকাল থেকে কুয়াশার সম্ভাবনা থাকবে। সোমবার সকাল থেকে পরিষ্কার আকাশ কলকাতাসহ শহরতলীর বিভিন্ন জেলায়। দুপুরের দিকে চড়া রোদে সম্ভাবনা। যদিও তাতে এই মুহূর্তে খুব একটা বেশি গরম অনুভূত হবে না। মোটের উপর আজ সারাদিন আবহাওয়া মনোরম থাকবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ-সহ সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...