Saturday, June 20, 2026

প্রেমিকার সঙ্গে হোটেলে রাত কাটাতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি! চাঞ্চল্য সোদপুরে

Date:

Share post:

সোদপুরের (Sodpur) মুড়াগাছা এলাকার হোটেলে বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন বারাকপুরের বাসিন্দা বাবলু মণ্ডল (Bablu Mondal) । রবিবার বিকেলের দিকে হোটেলে চেক ইন করেছিলেন যুগলে। পরের দিন অর্থাৎ সোমবার ৩০৪ নম্বর রুম থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। পলাতক বান্ধবী। তদন্তে ঘোলা থানার পুলিশ (Ghola Police )।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ মৃতের বান্ধবীকে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখেন কর্মীরা। রুম ছেড়ে দিচ্ছেন কিনা জিজ্ঞেস করাতে যুবতী জানান, একটু পরেই তিনি আবার ফিরে আসবেন। কিন্তু এরপর আর কাউকে দেখা যায়নি। পরের দিন চেক আউটের সময় পেরিয়ে গেলেও কেউ রুম না ছাড়ায় কর্মীরা ৩০৪ নম্বর ঘরে ঢুকে দেখেন বাবলু উল্টে পড়ে রয়েছেন, তাঁর মুখ থেকে ফেনা বেরোচ্ছে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। ঘোলা থানার পুলিশ বছর পঁয়ত্রিশের যুবককে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে (Panihati Hospital) নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান বান্ধবীর সঙ্গে ঝামেলার জেরেই এই ঘটনা। পলাতক যুবতীর খোঁজ চলছে।

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...