Sunday, June 21, 2026

দক্ষিণ কোরিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, মৃত ২ আহত ৫ 

Date:

Share post:

চোখের সামনে পারাপারের ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল (Bridge Collapse in South Korea)। এখনও আতঙ্কের ঘোর কাটছে না যাত্রীদের। এদিন সকাল পৌনে দশটা নাগাদ দক্ষিণ কোরিয়ার সিওল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে সিওনানে ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে, জখম অন্তত পাঁচ। তাঁদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সিওনানের স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তের একটি ভিডিও (Viral Video, Bridge Collapse) প্রকাশ করা হয়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।সেখানে দেখা যাচ্ছে কীভাবে এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে সেতুটি ধসে মুহূর্তে গুড়িয়ে যায়। প্রথমে বিরাট আওয়াজ। এরপর চতুর্দিক ধোঁয়ায় ঢেকে যায়। এখনও ধ্বংসস্তূপের নীচে অন্তত তিন চার জনের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...