Wednesday, June 24, 2026

রাজৌরিতে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি জঙ্গিদের, চিরুনি তল্লাশি চলছে

Date:

Share post:

ফের ভারতীয় সেনাবাহিনীর ট্রাকে হামলা চালাল জঙ্গিরা। বুধবার দুপুরে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সেনা ট্রাককে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় তারা।সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।জানা গিয়েছে, বুধবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। সেনার একটি ট্রাক জম্মুর রাজৌরি জেলায় সুন্দেরবানি এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় একদল দুষ্কৃতী গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের রাজৌরি জেলার যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেটি লাইন অফ কন্ট্রোলের একেবারে কাছে থাকা একটি গ্রাম। ওই এলাকায় জঙ্গল থেকে লুকিয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনা সূত্রের খবর, ওই এলাকা জঙ্গি অনুপ্রবেশের রুট। জঙ্গিরা গুলি চালানোর পরেই পাল্টা গুলি চালায় সেনাও। দ্রুত আরও বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। চারিদিক ঘিরে ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সেই আবহেই বিধানসভা নির্বাচনও হয় উপত্যকায়। কখনও সেনার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা চলে, আবার কখনও গ্রামে প্রবেশ করে বাড়িতে বাড়িতে হামলা চালায়। বার বার জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার।

দিন কয়েক আগেই জম্মু ও কাশ্মীরের সোপোরের জালোরা গুজ্জরপতি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়। সম্প্রতি গুলমার্গেও সেনার গাড়িতে হামলা চলেছিল। তাতে দু’জন জওয়ান এবং বাহিনীর দুই মালবাহকের মৃত্যু হয়েছিল। তার আগে সোনমার্গের কাছে নিরস্ত্র সাধারণ মানুষের উপরেও হামলা চালিয়েছিল জঙ্গিরা। এক চিকিৎসক-সহ সাত জনের মৃত্যু হয়েছিল ওই হামলায়।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...