Saturday, June 20, 2026

জিটিএ নিয়োগ-বক্সা ব্যাঘ্র প্রকল্প, দুটি মামলা থেকে অব্যহতি বিচারপতি বসুর

Date:

Share post:

জিটিএ নিয়োগ মামলা (GTA Scam Case) থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর বক্তব্য ছিল, এই মামলা শোনার এক্তিয়ার হাইকোর্টের নেই। এই মামলা শোনার এক্তিয়ার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। এর পাল্টা আবেদনকারীর আইনজীবী বলেন, আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি বসুর এজলাসেই। পরবর্তীকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে উঠলে তিনি রেজিস্ট্রার মারফৎ সমস্ত মামলার শুনানি পাঠিয়ে দেন মূল বেঞ্চে। অ্যাডভোকেট জেনারেল তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই এই মামলা থেকে তিনি অব্যাহতি নিলেন।

এরই পাশাপাশি, বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর ও বাফার এলাকায় থাকা রিসর্ট, হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে বন্ধের মামলা থেকেও সরে দাঁড়ালেন তিনি।রাজ্যের আর্জি মেনে হাইকোর্টের বদলে সার্কিট বেঞ্চে মামলাগুলো চালানোর যুক্তি মেনেই অব্যহতি নেন বিচারপতি বসু।বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ছিল বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট সংক্রান্ত মামলার শুনানি। রাজ্যের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনিও সার্কিট বেঞ্চ প্রসঙ্গ তোলেন। সার্কিট বেঞ্চের আইন তুলে ধরেন। এরপরই এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...