Friday, April 3, 2026

শিকাগোয় মুখোমুখি দুই বিমান! কোনক্রমে এড়ালো দুর্ঘটনা

Date:

Share post:

ফের বিমান বিপর্যয় আমেরিকায়। এবার শিকাগো (Chicago) বিমানবন্দরে মুখোমুখি দুই বিমান। সাউথওয়েস্ট ফ্লাইটের (Southwest Flight) বিমান চালকের তৎপরতায় মুহূর্তের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার এই ঘটনার পর আতঙ্কে মার্কিন বিমানযাত্রীরা। তদন্তে প্রাইভেট জেটটিকেই (private jet) দায়ী করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে (Chicago Midway International Airport) মঙ্গলবার সকালে সাউথওয়েস্ট ফ্লাইট ২৫০৪ (Southwest Flight 2504) অবতরণ করার সময় আচমকাই তার রানওয়েতে ঢুকে পড়ে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৩৫০ (Bombardier Challenger 350) প্রাইভেট জেট। সাউথওয়েস্টের (Southwest) বিমান চালক মুহূর্তের মধ্যে অবতরণের মুখে থাকা বিমানের দিক বদলে ফেলেন। বিমানটি রানওয়ে (runway) ছেড়ে উপর দিকে উড়ে যায়। তার মুহূর্তের সিদ্ধান্তে এড়ানো যায় দুর্ঘটনা।

এরপরই ঘটনার তদন্তে নেমে শিকাগো বিমানবন্দর (Chicago Airport) কর্তৃপক্ষ জানতে পারে প্রাইভেট জেটটিকে ওই সময় ওই রানওয়েতে (runway) আসার কোন অনুমতি দেওয়া হয়নি। বিমান চালকের ভুলে সেটি সাউথওয়েস্টের রানওয়েতে চলে আসে। আরেক বিমানের চালকের তৎপরতায় কোন দুর্ঘটনা ঘটেনি।

সম্প্রতি একের পর এক বিমান দুর্ঘটনায় জর্জরিত আমেরিকা। এর মধ্যে দুই বিমানের সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় ফের একবার আমেরিকার বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। যদিও সাউথওয়েস্ট ফ্লাইটটি (Southwest Flight) ফের শিকাগো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তবে বারবার এভাবে বিমান যাত্রীদের প্রাণের ঝুঁকি হওয়ায় প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...