Monday, April 6, 2026

শিশু-সাক্ষীর বয়সের ন্যূনতম সীমা নেই, যোগ্য হলে বয়ান গ্রাহ্য: পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Date:

Share post:

শিশুদের ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার বয়সের কোনও ন্যূনতম সীমা নেই। খুনের মামলার পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের পর্যবেক্ষণ, যে কোনও বয়সেই সাক্ষ্য দেওয়া যাবে। যোগ্য হলে তা গ্রহণও করতে হবে।

মধ্যপ্রদেশ স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীকে বেকসুর খালাস করে হাই কোর্টে। কারণ মামলায় সাত বছরের কন্যা বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিলেও তা গ্রহণ করেনি মধ্যপ্রদেশ হাই কোর্ট। মামলা গড়ায় শীর্ষ আদালতে। সেখানেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, শিশুর (Child) সাক্ষ্যও উপযুক্ত বয়সের সাক্ষীর মতো সমান গুরুত্বপূর্ণ। কারও সাক্ষ্য বয়সের কারণে বাতিল করা যাবে না। শুধু সে সাক্ষ্য দেওয়ার যোগ্য কি না সেটা বিবেচ্য হবে।

শিশুদের সাক্ষ্য অনেক ক্ষেত্রেই গ্রহণ করা হয় না এই যুক্তিতে যে তাদের প্রভাবিত করা হতে পারে। শিশু (Child) প্রভাবিত হয়েছে কি না তা খতিয়ে দেখেই তার সাক্ষ্য গ্রহণ করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। এই মামলায় খুনের সময়ে সাত বছরের মেয়েটি তার মাকে খুন হতে দেখেছে।
আরও খবর: রক্ত দিলো কোকো, প্রাণ বাঁচল লিও-র! শহরে পোষ্যের সফল রক্তদান

সুপ্রিম কোর্টের মত, সাক্ষীর কত বয়স হবে তার কোনও নির্দিষ্ট নিয়ম ভারতীয় সংবিধানে  নেই। সেই কারণে কোনও মামলায় শিশু সাক্ষীর জবানবন্দিও গ্রহণ করতে হবে। বয়সের কারণে সেটি বাতিল করা যাবে না। মধ্যপ্রদেশ হাই কোর্টের (High Court) রায়কে এই বলে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। শিশু সাক্ষীর ভিত্তিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা দিয়েছে সুপ্রিম কোর্ট।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...