Tuesday, June 23, 2026

বৃষ্টি-কুয়াশার পূর্বাভাস, শীত বিদায়ে ফের দুর্যোগের বার্তা

Date:

Share post:

এবছর শীত যেন ছোট গল্পের মতো – শেষ হইয়াও হইল না শেষ। শীতের আমেজ মেঘের আড়ালে কয়েকদিন ঢাকা পড়লেও ফের বৃষ্টির সঙ্গে আরও কিছুদিন স্থায়ী হচ্ছে সেই আমেজ। চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। তাপমাত্রা কমার ইঙ্গিত না থাকলেও রয়েছে তুষারপাতের (snowfall) পূর্বাভাস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে। দার্জিলিং (Darjeeling) কালিম্পং-এর (Kalimpong) পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারেও (Alipurduar) বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শুক্রবার দার্জিলিং-এ তুষারপাতেরও (snowfall) পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত সপ্তাহে দক্ষিণবঙ্গে বেশ খানিকটা তাপমাত্রা বাড়ার পর উত্তর ২৪ পরগনা ও গাঙ্গেয় বঙ্গে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিছুটা কমে। চলতি সপ্তাহে তাপমাত্রায় খুব একটা হেরফেরের পূর্বাভাস দেওয়া হয়নি। তবে শুক্রবার থেকে সামান্য তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে দক্ষিণবঙ্গে। তবে সপ্তাহ জুড়ে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার উপকূল এলাকায় কুয়াশার (fog) পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত (rain) ও তুষারপাতের (snowfall) জেরে তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। যদিও কলকাতা ও তার সন্নিহিত এলাকায় তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার তা বেড়ে ২৫ ডিগ্রি হতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...