Friday, April 3, 2026

‘দোষী’ রাজনীতিকরা ভোটে দাঁড়াবেন কি? রিপোর্ট কেন্দ্রের

Date:

Share post:

দোষী রাজনীতিকদের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করল কেন্দ্র। নরেন্দ্র মোদির সরকার সুপ্রিম কোর্টে রীতিমতো হলফনামা দিয়ে জানাল, কোনও মামলায় দোষী সব্যস্ত রাজনীতিকদের চিরতরে ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া আসলে নিষ্ঠুরতা।

এব্যাপারে একটি মামলার প্রেক্ষিতেই এই মতামত কেন্দ্রের। অশ্বিনী উপাধ্যায় নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন শীর্ষ আদালতে। তাঁর আর্জি, দোষী সব্যস্ত হওয়া রাজনীতিকদের ভোটে দাঁড়ানোর অধিকার সারাজীবনের জন্য কেড়ে নেওয়া হোক। বিভিন্ন সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে যে ফৌজদারী মামলাগুলো চলছে সেগুলোরও দ্রুত নিস্পত্তির আর্জি জানান তিনি। এর প্রেক্ষিতেই কেন্দ্রের বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ। তবে কেন্দ্রের বক্তব্য, এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সংসদই।

লক্ষণীয়, চলতি আইনে কোনও মামলায় দোষী সব্যস্ত হয়ে কোনও সাংসদ বা বিধায়কের দুবছর বা তার বেশি কারাদণ্ড হলে তখনই তাঁর সাংসদ বা বিধায়কপদ খারিজ হয়ে যাবে। কারাবাস শেষেও ৬ বছর আর ভোটে লড়তে পারবেন না ওই ব্যক্তি।

আরও পড়ুন- একক দক্ষতায় মেসি বৌলির গোল, আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...