Saturday, June 20, 2026

হোটেল রুমে চোপড়ার বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, তদন্তে ইসলামাবাদ থানার পুলিশ

Date:

Share post:

ইসলামপুরের হোটেল থেকে উদ্ধার চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তারক্ষী মহম্মদ সুলতানের (Md Sultan) মৃতদেহ। তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দেওয়ার জন্য বিধায়ক কলকাতায় যেতেই তাঁর নিরাপত্তারক্ষী এক মহিলাকে ‘স্ত্রী’ পরিচয় দিয়ে হোটেলে নিয়ে গেছিলেন বলে খবর। দুপুরের পর তাঁকে হোটেলের ঘরে অজ্ঞান অবস্থায় দেখে ওই মহিলাই বিষয়টি হোটেলের বাকিদের জানান। ঘটনাস্থলে পৌঁছে ইসলামাবাদ থানার পুলিশ (Islamabad Police) সুলতানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে তিস্তাপাড়ের এক হোটেলে বান্ধবীকে নিয়ে যান মহম্মদ সুলতান। দীর্ঘ ১৫ বছর ধরে বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত ওই ব্যক্তি ওই মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়েছিলেন বলে হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইসলামাবাদ থানার (Islamabad Police) পুলিশের জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন তিনি হোটেলে চেকিং করার পর, ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য বাথরুমে গিয়েছিলেন। বেরিয়ে এসে দেখেন অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন মহম্মদ। তদন্তের সাথে পুলিশ ওই মহিলাকে আটক করেছে। পাশাপাশি হোটেলের ঘরটি সিল করে কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...