Monday, June 22, 2026

প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্ক: মামলার রায়দান স্থগিত দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

নরেন্দ্র মোদির (Narendra Modi) ডিগ্রি বিতর্কে নথি প্রকাশে রাজি দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) । তথ্যের অধিকার আইনে করা এক পিটিশনের প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য কমিশন তথা CIC ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য নির্দেশ দেয়।বৃহস্পতিবার বিচারপতি শচীন দত্তর এজলাসে বিশ্ববিদ্যালয়ের তরফের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আদালতের কাছে পড়ুয়াদের নথি দেখাতে রাজি বিশ্ববিদ্যালয়। তাই সেক্ষেত্রে সিআইসির নির্দেশ বাতিলের আর্জি জানান তিনি। এরপরই মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি।

হঠাৎ করে প্রধানমন্ত্রীর ডিগ্রির বিষয়টি আলোচনায় এল কেন? আসলে কেন্দ্রীয় তথ্য কমিশন ২০১৬ সালের ২১ ডিসেম্বর জনৈক নীরজ কুমার নামের এক ব্যক্তির তথ্যের অধিকার জানার অধিকারে দায়ের করা আর্জির প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিল ১৯৭৮ সালে সমস্ত বিএ পরীক্ষার রেকর্ড প্রকাশ্যে আনতে হবে। ওই বছরই বিয়ে পরীক্ষায় পাস করেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৭ সালের ১৩ জানুয়ারি যখন মোদি ভারতের প্রধানমন্ত্রী, সেই সময় হাইকোর্ট সিআইসির নির্দেশের স্থগিতাদেশ দেয়। গত ১১ ফেব্রুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয় জানায়, তাদের কাছে সমস্ত তথ্যই রয়েছে। কিন্তু জনস্বার্থ ছাড়া তা প্রকাশ করা উচিত হবে না। আইনের দোহাই দিয়ে এমন কাজ করার চেষ্টা আসলে আরটিআই আইনের অপব্যবহার বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। এদিন তারা আদালতে জানালো নথি প্রকাশ করতে কোন সমস্যা নেই। এই মামলার রায়দান কবে হবে তা জানা যায়নি।

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...