Saturday, June 20, 2026

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ‘বাহুবলী’র পরিচালক রাজামৌলির বিরুদ্ধে!

Date:

Share post:

ঘনিষ্ঠ বন্ধুকে মানসিক নির্যাতন করেছেন ‘আরআরআর’ (RRR) ছবির পরিচালক এসএস রাজামৌলি (SS Rajamouli)! সুইসাইড নোটে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রীনিবাস রাও (Sreenivas Rao) নামে এক ব্যক্তি। নিজের জীবন শেষ করে ‘বাহুবলী’ পরিচালককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণ ভারতীয় বিনোদন জগতে (South Indian Entertainment Industry)যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।

ত্রিকোণ প্রেমের জেরে ঘনিষ্ঠ বন্ধুকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন রাজামৌলি। মৃত শ্রীনিবাস রাও এমন কথাই লিখে গেছেন তাঁর সুইসাইড নোটে। এক মহিলাকে কেন্দ্র করে যত গন্ডগোলের সূত্রপাত এবং তাঁর জন্য নাকি সেই ব্যক্তির জীবন নষ্ট করে দিয়েছেন পরিচালক। ৩৪ বছরের বন্ধুত্ব ত্রিকোণ প্রেমের জেরে শেষ! শ্রীনিবাস সুইসাইড নোটের সঙ্গে একটি ভিডিয়োতে বলেছেন, “আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনও উপায় নেই। ওর জন্যই ৫৫ বছর বয়সেও আমি একাকী থেকে গিয়েছি। ‘যমদোগনা’ ছবি পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু এক মহিলার জন্য আমার জীবন ও নষ্ট করে দিয়েছে।” নিজের বক্তব্যে এই “ও”সম্বোধন তিনি যে রাজামৌলিকে ইঙ্গিত করেই উল্লেখ করেছেন তা বলাইবাহুল্য। এমনকি, ‘বাহুবলী’ ছবির পরিচালক তাঁর উপর কালো জাদু করেছেন বলেও অভিযোগ শ্রীনিবাসের। দুজনেই এক মহিলার প্রেমে পড়েছিলেন কিন্তু বন্ধুত্বের কথা ভেবে পিছিয়ে এসো শেষ রক্ষা হলো না বলে অভিযোগ শ্রীনিবাসের। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...