Monday, April 6, 2026

২৬-এর ভোটের আগে ৪ শপথ, বিজেপি-সহ বিরোধীদের জামানত জব্দ করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বিধানসভায় জয়ের হ্যাটট্রিক হয়েছে তৃণমূলের। চতুর্থবারও সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা দিতেই বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা। আর সেখানে ৪ শপথের কথা জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ২০২৬-এ আরও জোরে ‘খেলা হবে’। ভোটার তালিকায় নজর, এলাকায় নজরদারি, BJP-কে জামানত জব্দ করা, নিবীড় জনসংযোগ– এই চার বিষয়ের উপর জোর দিতে বলেছেন তৃণমূল সভানেত্রী।

এদিনের মেগাসভায় প্রথমেই ভোটার তালিকায় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তাঁর অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশনের দফতরেই এই কারচুপি করা হচ্ছে। তৃণমূল সভানেত্রীর বলেন, “অনেকের নাম ঢুকিয়েছে। কোথাও হরিয়ানা কোথাও গুজরাটের ভোটারদের নাম ঢুকিয়েছে। রাজ্যে ভোট হবে, আর ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা? ভোটার তালিকা পরিষ্কার করতেই হবে।”

সব সময়ই নিবীড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূল সভানেত্রী। এদিনই মঞ্চ থেকে সেই বার্তাই দিয়েছেন নেত্রী।  সংগঠন আরও শক্তিশালী করতে দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

এলাকায় নজরদারি বার্তা দেন মমতা। বলেন, এলাকায় কে আসছে, না আসছে নজর রাখতে হবে দলীয় কর্মীদের। অঞ্চলে যেন কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, সেদিকেই নজর রাখতে হবে- বার্তা দলনেত্রীর।

একই সঙ্গে সব বিষয়ে যে তিনি নজর রাখছেন, তাও জানান মমতা। বলেন, “মানুষ কাকে ভাল বলছে, কাকে খারাপ বলছে সব খবর রাখি।“ তাঁর কথায়, ভাল কাজের গুরুত্ব রয়েছে দলে, বুঝিয়ে দিলেন তাও। পদে থেকে কাজ করতে হবে মানুষের জন্য। অন্যথায় হারাতে পারেন পদও, ভোটের আগে সতর্ক করলেন সেই বিষয়েও।

২৬-এর ভোটে বিজেপিকে ধুলিসাৎ করার বার্তা দেন তৃণমূল সভানেত্রী। বলেন, “এই ভোট বিজেপি সিপিএম-এর জামানত জব্দ করার ভোট।“ বিজেপিকে ‘গেরুয়া কমরেড’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “দুর্গাপুজোয় ক’দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় ক’দিন ছুটি দেয়?“ সব এ বরাতের ছুটি নিয়ে বিজেপির অপপ্রচারেরও জবাব দেন মমতা। বলেন, “ওরা বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সবেবরাতে দুদিন ছুটি দিয়েছে। উনি কমিউনাল। আমি দুদিন ছুটি দিয়েছিলাম কারণ একটা সবেবরাত আর একটা পঞ্চানন বর্মার জন্মদিন বলে। পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবেনা আর রাজবংশী ভোট চাইবেন?“
আরও খবর: তালিকায় ভূতুড়ে ভোটার: তথ্য দিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, নজরদারিতে গড়লেন কমিটি

দলীয় কর্মীদের উদ্দেশে তৃণমূল সভানেত্রীর বার্তা, “আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এ বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।“

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...