Saturday, April 4, 2026

ফের রক্তাক্ত পাকিস্তান! মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহত ৫

Date:

Share post:

ফের জঙ্গি হামলা পাকিস্তানে! পাকিস্তানের খাইবারপাখতুনখোয়ার এক মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহত হল ৫ জন। আহত ২০ জনেরও বেশি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছেছে ব্যাপক পুলিশবাহিনী, দমকল ও উদ্ধারকারী দল। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

জানা গিয়েছে শুক্রবার দুপুরে জুম্মার নমাজের সময় সেখানকার একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৫ জন। আহত কমপক্ষে ২০ জন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিবৃতি দিয়ে তিনি বলেন, “কাপুরুষের মতো এই জঘন্য ঘটনা রেয়াত করা হবে না। এই সন্ত্রাসবাদের যোগ্য জবাব দেব আমরা।”

আরও পড়ুন- মধ্যমগ্রাম-খুনে ফাল্গুনীর ‘প্রেমিকের’ উপস্থিতি খতিয়ে দেখছে পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...