Saturday, April 4, 2026

ট্রাম্প প্রশাসনের গণছাঁটাইয়ের পরিকল্পনা রুখে দিল আমেরিকার আদালত

Date:

Share post:

আমেরিকায় গণহারে কর্মীছাঁটাই আটকে দিল আদালত। ক্ষমতায় আসার পর থেকেই সরকারি দফতরে কর্মীসংখ্যা কমাতে উদ্যোগী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁকে সমর্থন করেছেন এলন মাস্ক (Elon Musk)। কিন্তু দুই কর্তার পরিকল্পনা আপাতত আটকে দিল আমেরিকার আদালত। সম্প্রতি হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর থেকে আমেরিকার সমস্ত সরকারি কর্মীদের মেইল করে বলা হয় এক সপ্তাহের কাজের হিসাব দু’দিনের মধ্যে জমা দিতে হবে কর্মীদের। সেটা না হলে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। এরপরই ক্ষোভ বাড়তে থাকে মার্কিন মুলুকের সরকারি কর্মীদের মধ্যে। এবার সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক সংশ্লিষ্ট দফতরকে ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেছেন বলে জানা যাচ্ছে।

ফেডারেলে কর্মীসংখ্যা কমানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। আমেরিকা সরকারের বাড়তি খরচ কমাতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। ট্রাম্পের দফতরের এই নির্দেশ নিয়ে ক্ষোভ বাড়তে থাকে কর্মীদের মধ্যে। চাকরি হারানোর অনিশ্চয়তা তৈরি হয়। কর্মী ব্যবস্থাপনা দফতরের ইমেল পাওয়ার পর আমেরিকার বিভিন্ন সরকারি দফতরের প্রধানেরাই কর্মীদের মেইলের জবাব দিতে বারন করেন। এরপর থেকেই শুরু হয় ছাঁটাই। বিভিন্ন দফতর থেকে কয়েক হাজার শিক্ষানবিশ কর্মীকে চাকরি হারাতে হয় বলে অভিযোগ। মামলা গড়ায় আদালতে। বিচারক উইলিয়াম অ্যালসুপ জানান, আমেরিকার সরকারি কর্মীদের নিয়োগ এবং ছাঁটাইয়ের অধিকার রয়েছে কেবল সংশ্লিষ্ট দফতরের প্রধানদের। হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর এই সিদ্ধান্ত নিতে পারে না। তাই আপাতত ওই নির্দেশ প্রত্যাহার করতে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...