Saturday, April 4, 2026

প্রয়াত বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বরিস স্পাস্কি

Date:

Share post:

প্রয়াত বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বরিস স্পাস্কি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৭২ সালে আমেরিকার ববি ফিশারের বিরুদ্ধে খেলেছিলেন রাশিয়ার এই দাবাড়ু। তার মাঝে ফিশার বনাম স্পাস্কির দাবার লড়াই সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। শেষ পর্যন্ত জিতেছিলেন ফিশার। স্পাস্কির মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগৎ-এ। আন্তর্জাতিক দাবা সংস্থার পক্ষ থেকে স্পাস্কির মৃত্যুসংবাদ জানানো হয়েছে।

এদিন তাদের পক্ষ থেকে বলা হয়েছে, “দশম বিশ্ব চ্যাম্পিয়ন বরিস স্পাস্কি প্রয়াত। তাঁর সময়ের অন্যতম সেরা প্রতিভা ছিলেন স্পাস্কি। ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি। ১৯ বছর বয়সে ক্যান্ডিডেটস খেলেছিলেন। সে বার কেরেস, গেলার এবং টালের মতো দাবাড়ুকে হারালেও প্রতিযোগিতা জিততে পারেননি। পরের ম্রশুমে ফিরে এসে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। সোভিয়েতের হয়ে সাত বার এবং ফ্রান্সের হয়ে তিন বার অলিম্পিয়াড খেলেছিলেন।

১৯৩৭ সালে জন্ম স্পাস্কির। ১৯৬৯ সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। সেই সময় ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। ফিশার এবং স্পাস্কির মধ্যে ১৯৭২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই হয়েছিল। যে ম্যাচ ফিশারের পক্ষে শেষ হয় ১২.৫-৮.৫ ব্যবধানে।

আরও পড়ুন- বল হাতে বুমরাহ, কবে মাঠে নামবেন ভারতীয় পেসার, নিজেই জানালেন সেকথা

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...