Thursday, June 25, 2026

তেলঙ্গানার সুড়ঙ্গ ধস: ৭ দিন পর খোঁজ মিলল ৪ শ্রমিকের অবস্থান

Date:

Share post:

টানা সাতদিন ধরে আটকে থাকার পর অবশেষে সুড়ঙ্গে আটকে থাকা ৮ শ্রমিকের মধ্যে ৪ জনের অবস্থা জানা গিয়েছে। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা কী, তা এখনও জানা সম্ভব হয়নি। রাডারের মাধ্যমে ৪ জনের অবস্থান জানা গিয়েছে। দাবি তেলেঙ্গানার মন্ত্রী জুপাল্লি কৃষ্ণা রাওয়ের।

কিন্তু এখন প্রশ্ন, বাকি চার শ্রমিক তাহলে কোথায়? তেলেঙ্গানার মন্ত্রী জানিয়েছেন, মনে করা হচ্ছে, বাকি ৪ শ্রমিক সুড়ঙ্গ খনন করার যন্ত্রের নীচে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন ৫০০ জন। যে ৮ জন আটকে ছিলেন, তাঁদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার, দুজন অপারেটর এবং চারজন ঝাড়খণ্ডের ঠিকা শ্রমিক রয়েছেন।

শনিবার ‘টানেল বোরিং মেশিন’-এর মাধ্যমে খননের চেষ্টা চলছে। জল, কাদা, ধ্বংসস্তূপ ওই যন্ত্রের মাধ্যমে কেটে সরিয়ে শ্রমিকদের কাছে পৌঁছনো যায় কি না, সেই চেষ্টাই করছেন উদ্ধারকারীরা। গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে যায়। দুর্ঘটনার সময় ওই সুড়ঙ্গে ৮ জন শ্রমিক কাজ করছিলেন। ধসের ফলে সেখানেই আটকে পড়েন তাঁরা।

আরও পড়ুন- তুষারধসে মৃত ৪ শ্রমিক, বদ্রীনাথে বরফের নীচে এখনও আটকে ৫

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...