Thursday, June 25, 2026

টাকী বয়েজ স্কুলের হীরক জয়ন্তী বর্ষ, শোভাযাত্রায় পা মেলালেন দিব্যেন্দু- কুণাল

Date:

Share post:

শহরের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান টাকী বয়েজ স্কুলের (G.S.M.S Boys Taki House) হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্তমানদের সঙ্গে পা মেলালেন প্রাক্তনীরাও। সকাল সাড়ে ৯টা নাগাদ স্কুল প্রাঙ্গণ থেকেই এই প্রভাত ফেরী শুরু হয়। সুকিয়া স্ট্রিট মোড়, মানিকতলা, চালতাবাগান, সিটি কলেজ, মির্জাপুর এলাকা ঘুরে টাকী বয়েজ স্কুলেই অনুষ্ঠান শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh),বিশিষ্ট ক্রীড়াবিদ দিব্যেন্দু বড়ুয়া, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ এলাকার বহু বিশিষ্টরা। যাত্রাপথে বিভিন্ন অঞ্চলে টাকী বয়েজকে স্বাগত জানান নাগরিকরা। সরকারি স্কুলের ঘিরে এই বিপুল উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিন হলুদের রংমিলান্তিতে সাজানো শোভাযাত্রায় স্কুলের প্রাক্তনী কুণাল ঘোষ বলেন, শিয়ালদহের ঐতিহ্যবাহী বাংলা মাধ্যম স্কুল টাকী বয়েজের (এখন ইংলিশ মিডিয়াম হয়েছে) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠান চলছে। শনিবার ১ মার্চ স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক মল্লিকের উদ্যোগে সব পড়ুয়া, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, প্রাক্তনীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

কুণাল বলেন, ছয়ের দশকের পাশ করা প্রাক্তনী থেকে সদ্য যারা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বেরিয়েছেন তাঁরা সকলেই অংশ নিয়েছেন। এটা সত্যিই এক অনন্য অনুভূতি। আগামী ৪ মার্চ হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের সমাপ্তি। আত্র আগে এদিন নস্টালজিয়ায় ভাসলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলেই।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...