Friday, June 12, 2026

মধ্যমগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণ! পুলিশি তৎপরতায় ধৃত ১

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ। ভিডিও তুলে ব্ল্যাক মেইল করার অভিযোগে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার রাজ পাল নামে এক যুবক। পলাতক অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।

মধ্যমগ্রাম (Madhyamgram) পুরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রীকে দু’জন যুবক ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ঘটনার ভিডিও রেকর্ড করা হয়, যা দেখিয়ে পরবর্তীতে ভয় দেখানো হচ্ছিল। এলাকায় এই কথা জানাজানি হতেই শনিবার অভিযুক্ত ২ যুবকের মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। এরপর মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হলে, এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (Police)। পলাতক আরেক অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে।

ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল বলে অভিযোগ এলাকাবাসীর। দোষীদের কঠিন সাজার দাবি করেন স্থানীয়রা।

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...