Tuesday, June 23, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি বিশ্রামে রোহিত ? মুখ খুললেন রাহুল

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতিমধ্যে চলে গিয়েছে ভারত। তবে এরই মধ্যে আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে অধিনায়ক রোহিত শর্মাকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোহিতকে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগতে দেখা গেছে। তাই সেমিফাইনালের আগে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট আরও গুরুতর হয়ে যাক এমনটা চাইবেন না। আর এই নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক কে এল রাহুল। বললেন, এরকম কোন সমস্যা নেই দলে।

রাহুল বলেন, “ সেমিফাইনালের আগে পরীক্ষার রাস্তা খোলা থাকছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না সেটা হবে। সেমিফাইনালের আগে খুব কম সময় আছে। ফলে ক্রিকেটাররা সবাই বেশি ম্যাচ খেলবে, এটাই স্বাভাবিক। এটা আমার বক্তব্য, তবে বদল আসতেও পারে। আমি নেতৃস্থানীয় দলের অংশ নই।“ এখানেই না থেমে রাহুল আরও বলেন, “ আমি যতদূর জানি চোটের জন্য কেউ ম্যাচ খেলবে না, এরকম পরিস্থিতি নয়।“

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পারেন শুভমান গিল । যদি রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়েন, তাহলে ঋষভ পন্ত অথবা ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে দেখা যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ঋষভের একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি।

আরও পড়ুন- কেন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি? নিজেই জানালেন সেকথা

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...