Friday, June 26, 2026

দক্ষিণে বাড়ছে তাপমাত্রা, উত্তরে তুষারপাতের পূর্বাভাস

Date:

Share post:

শীতের শেষে হঠাৎ করে গরম পড়ে যাওয়া থেকে খানিকটা রেহাই দিচ্ছে উত্তরের আবহাওয়া। একদিকে দক্ষিণের জেলাগুলিতে যখন প্রতিদিন হালকা কুয়াশার (fog) আমেজের সঙ্গে বিদায় নিচ্ছে শীত, তখন উত্তরের জেলাগুলিতে সপ্তাহের শুরুতেও বৃষ্টির (rain) পূর্বাভাস থাকছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী, উত্তরের চার জেলায় শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে কালিম্পং ও তার উঁচু এলাকায় এবং দার্জিলিং ও উঁচু এলাকায় হালকা তুষারপাতের (snowfall) পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সকালের দিকে কুয়াশারও (fog) পূর্বাভাস (forecast) থাকছে। সকালের দিকে শনিবার হালকা মেঘলা আকাশ থাকলেও রবিবার থেকে দক্ষিণের জেলাগুলি মেঘমুক্ত আকাশ দেখতে পাবে। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...