Friday, June 26, 2026

সোমবার শুরু সল্টলেকের ৩০ কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ

Date:

Share post:

সল্টলেকের ১৪টি ওয়ার্ডের প্রায় ৩০ কিলোমিটার পথ সংস্কারের কাজ শুরু হচ্ছে। আগামী ৩ মার্চ পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের নয়াপট্টিতে রাস্তা সংস্কার প্রকল্পের কাজ আনুষ্ঠানিক শুরু হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে কবমেশি ৩৭ কোটি টাকা। বিপুল এই অর্থ অনুমোদন দিয়েছে রাজ্য নগরোন্নয়ন ও কেএমডিএ৷

শুক্রবার সল্টলেকের ১৪টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর এই সংস্কারের কথা জানান বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। মন্ত্রী বলেন, “দীর্ঘদিন সল্টলেকের রাস্তাঘাট সারাই হচ্ছে না৷ খারাপ অবস্থা৷ তা অস্বীকারের নয়৷ আগামী এক মাসে সেই পথের চেহারার ভোলবদল হতে চলেছে৷ সংযোজিত ২৮, ৩৫, ও ৩৬ সহ সল্টলেকে মোট ১৪টি ওয়ার্ডের বেহাল রাস্তার দ্রুত হাল ফিরবে৷ সেই কাজের জন্য ইতিমধ্যেই ২৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে রাজ্য নগরোন্নয়ন দফতর৷ ইতিমধ্যেই প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে৷ আগামী সোমবার থেকে ১৪টি ওয়ার্ডে পথ মেরামতির কাজ শুভারম্ভ হচ্ছে৷

এছাড়াও সল্টলেকের মেইন ভাঙাচোরা পথগুলিরও দ্রুত হাল ফেরানো হচ্ছে৷ সেই প্রকল্পের কাজের জন্য অন্য একটি সরকারি সংস্থা থেকে বিপুল অনুমোদন হয়েছে৷ সল্টলেক শহরের মেইন রাস্তার মেরামতিতে ১২ কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ৷ বিপুল সেই অর্থের প্রথম ধাপে সাড়ে চার কোটি টাকার দরপত্র ডাকার কাজ শেষ হয়েছে৷ বাকি টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন পুর আধিকারিকেরা৷ মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, এবার রাস্তা মেরামতির কাজে আরও কড়া হচ্ছে পুরসভা৷ সংস্কার হওয়া প্রতিটি রাস্তার মেয়াদ ধরা হয়েছে পাঁচ বছর৷ এই সয়মকালে কোনও রাস্তার হাল খারাপ হলে, ঠিকাদারকে পুনরায় সারাই করে দিতে হবে৷ নিয়ম অমান্য করলে, প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মেয়র৷ রাস্তার পাশাপাশি পুর পরিষেবায় জল, আলো, জঞ্জাল প্রভৃতি ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে৷ এদিন সংবাদিক সম্মেলনের আগে পুরসভার রাস্তা নির্মাণের ঠিকাদার সংস্থাগুলিকে নিয়ে একটি বৈঠকও করেন সুজিত বসু৷

আরও পড়ুন- দুরারোগ্য ক্যানসারকেও হার মানিয়ে মঞ্চ মাতালেন পিউ-সৌরিকরা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...