Friday, April 3, 2026

BGBS এর প্রাপ্ত অৰ্থের বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ফের বৈঠকে রাজ্য

Date:

Share post:

চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে প্রাপ্ত প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আরও এক দফা বৈঠকে বসছে রাজ্য সরকার ।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে প্রস্তাবিত ওই বৈঠকে বিভিন্ন দফতরের পাশাপাশি শিল্পমহলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। বিনিয়োগকারীদের এক জানালা পদ্ধতিতে বিভিন্ন দফতরের ছাড়পত্র দেওয়া, রাজ্য সরকারের শিল্প বান্ধব নানা নীতির সুযোগ তাদের কাছে পৌঁছে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টির মত নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে রাজ্য শিল্পন্নোয়ন নিগম সূত্রে জানা গেছে। নিগমের ডাকা এই বৈঠকে অর্থ, শিল্প, ক্ষুদ্রশিল্প, পূর্ত, পঞ্চায়েত, বন, পুর ও নগরোন্নয়ন, শ্রম, আইনসহ মোট ১৪টি দফতরের মন্ত্রীরা থাকবেন। বাধ্যতামূলকভাবে আর থাকবেন বিভাগীয় সচিবগণ এবং সংশ্লিষ্ট অফিসাররা। শিল্পোন্নয়নের লক্ষ্যে শিক্ষা, পরিকাঠামো, পর্যটন, উৎপাদন এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য ছ’টি সেক্টর কমিটি স্থাপন করা হয়েছে। এগুলির মাথায় রয়েছেন হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী ও সঞ্জয় বুধিয়ার মতো প্রথম বাংলার সারির শিল্পপতিরা। এই বৈঠকে তাঁদেরকেও আসার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন- ব্রাত্যকে আক্রমণের প্রতিবাদে যাদবপুরের ধিক্কার মিছিল অরূপ-সায়নীদের, জনতার চাপে ব্যাকফুটে SFI

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...