Friday, June 26, 2026

প্রয়াত মদনমোহন বাড়ির রাস চক্রের নির্মাতা আলতাফ মিয়া! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত কোচবিহারের মদনমোহন বাড়ির রাস চক্রের নির্মাতা আলতাফ মিয়া। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারে। আলতাফ মিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কোচবিহারের বিখ্যাত রাস মেলার রাসচক্রের প্রস্তুতকারক আলতাফ হোসেন – এর প্রয়াণে আমি মর্মাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। বাংলার যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য তার অন্যতম ধারক-বাহক ছিলেন তিনি। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি শেষকৃত্যে পরিবারকে সবধরনের সাহায্য করার জন্য’

প্রসঙ্গত, আলতাফ মিয়ার পূর্বপুরুষের হাত ধরেই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসচক্রের সূচনা হয়। বাবা আজিস মিয়ার পর তাঁর কাঁধেই আসে রাসচক্রের দায়িত্ব। কোচবিহারের সম্প্রীতির প্রতীক মহারাজাদের কুলদেবতা মদনমোহন দেবের রাসচক্র। আর বংশানুক্রমিকভাবে এই রাসচক্রের নির্মাতা ছিলেন আলতাফ মিয়া। তিনি তৃতীয় প্রজন্মের রাসচক্রের কারিগর ছিলেন। দীর্ঘ অসুস্থতার পর শনিবার রাতে চলে গেলেন তিনি। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি রাসচক্র বানিয়ে আসছিলেন।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা, তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির কার্যালয় আগুন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...