Sunday, April 5, 2026

বদ্রীনাথের তুষারধসে মৃত বেড়ে ৭, বরফের তলায় এখনও চাপা পড়ে শ্রমিক 

Date:

Share post:

বদ্রীনাথের ভয়াবহ তুষারধসে (Badrinath Avalanche) বাড়ল মৃতের সংখ্যা। রবিবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট সাতজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করা গেছে বলে খবর মিলেছে। বরফের নীচে এক শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধার কাজের গতি বাড়াচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও বায়ুসেনা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আচমকাই ধস নামে বদ্রীনাথ সংলগ্ন মানা পাস (Mana, Chamoli) এলাকায়। ৫৪ জন শ্রমিক আটকে পড়ে বলে খবর মেলে। শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে চিকিৎসা চলাকালীন চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এদিন সকাল থেকে আরও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও।দুর্গম এলাকায় প্রবল ঠাণ্ডা এবং লাগাতার তুষারপাতের জেরে উদ্ধারকাজও অত্যন্ত কঠিন হয়ে উঠছে। বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করার সময় তুষারধসে চাপা পড়েন শ্রমিকরা। উদ্ধার হওয়ার পর এখনও আতঙ্কের ঘোর কাটছে না তাঁদের। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ছাড়াও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও (আইটিবিপি) বরফের নীচে আটকে থাকা শ্রমিকের খোঁজ চালাচ্ছে।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...