Friday, June 26, 2026

কেরললে হারিয়ে রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ, ব্যাট হাতে দাপট করুণ নায়ারের

Date:

Share post:

রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ। এদিন কেরলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ড্র করে করুণ নায়ার, দানিশ মালেওয়ারেরা। তবে ড্র করলেও , প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। এই জয়ের ফলে টানা তিনবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল তারা। ম্যাচে ব্যাট হাতে দাপট করুণ নায়ারের। প্রথম ইনিংসে ৮৬ এবং দ্বিতীয় ইনিংসে করেন ১৩৫। ব্যাট হাতে দাপট দেখান দানিশও। প্রথম ইনিংসে ১৫৩ পাশাপাশি দ্বিতীয় ইন ইংসে করেন ৭৩।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ৩৭৯ রান করে বিদর্ভ। ব্যাট হতে দাপট দেখান দানিশ মালেওয়ার। তিনি করেন ১৫৩ রান। করুণ করেন ৮৬ রান। যশ ঠাকুর করেন ২৫ রান। ৩২ রান করেন নভহিকেত। প্রথম ইনিংসে বিদর্ভের হয়ে সেরকম কেউ আর রান করতে পারেনি। চলতি মরশুমে বিদর্ভের হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন করুণ। ফাইনালেও সেই ফর্ম বজায় থাকল। কেরলের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নিদেশ, ইডেনের। দুটি উইকেট বাসিলের। একটি উইকেট জলজ সাক্সেনাই।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪২ রানে শেষ হয়ে যায় কেরলের ইনিংস। ৩৭ রানের লিড পায় বিদর্ভ। কেরলের হয়ে লড়াই করেন সচিন বেবি । ৭৯ রান করেন আদিত্য সারওয়াটে। ৩৭ রান করেন আহমেদ ইমরান। বিদর্ভের হয়ে তিনটি করে উইকেট নেন দর্শন, হর্ষ দুবে এবং পার্থ। একটি উইকেট যশ ঠাকুরের।

দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভাল করে বিদর্ভ। ১৩৫ রান করেন করুণ নায়ার। এর সুবাদে চলতি মরশুমে নবম শতরান করেন তিনি। দানিশ করেন ৭৩ রান।দর্শন নালকাণ্ডে করেন ৫১ রান। বিদর্ভকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে পারেনি কেরল। বিদর্ভের রান যখন ৯ উইকেট হারিয়ে ৩৭৫, তখন দুই দল খেলা শেষ করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় বিদর্ভ।

আরও পড়ুন- মুম্বইয়ের সঙ্গে ড্র করে কী বললেন মোলিনা ?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...