Saturday, June 27, 2026

মুম্বইয়ের সঙ্গে ড্র করে কী বললেন মোলিনা ?

Date:

Share post:

গতকাল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দু’গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ-শিল্ড জয়ের পরই মুম্বই কাছে আটকে যায় দল। আর দলের এই খেলায় হতাশ বাগান কোচ জোসে মোলিনা।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “ প্রথম ৪৫ মিনিট আমরা দারুণ খেলেছি, সত্যিই ভাল। দ্বিতীয়ার্ধের শুরুটা তেমন ভাল ছিল না। লাল কার্ড দেখানোর পর, যখন আমরা একজন বেশি ছিলাম মাঠে, তখনও আমরা ভাল খেলতে পারিনি। আমরা মোহনবাগানের মতো খেলিনি।“

এখানেই না থেমে মোলিনা বলেন, “ আমার কাছে বিষয়টা সহজ। আমাদের সেইভাবে খেলতে হবে যেভাবে আমরা প্রতিদিন অনুশীলন করি, যেভাবে আমরা প্রতিটি ম্যাচ খেলি। অন্যরকম কিছু করার চেষ্টা করা উচিত নয়। দুটি সেট-পিস ছাড়া ওরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে আমরা সেট-পিসে শক্তিশালী ছিলাম, অথচ আজ দু’টো গোল সেট-পিস থেকে হজম করেছি। আমাদের আগের ম্যাচগুলোর তুলনায় আরও শক্তিশালী হতে হবে এবং নিজেদের খেলার ধরনেই খেলতে হবে।“

আরও পড়ুন- শুধু বিএফসি ম্যাচ নয়, অস্কারের নজর এখন আইএসএল-এর পাশাপাশি এএফসি কাপেও

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...