Friday, June 12, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে অভিযান! ভুতুড়ে ভোটার ধরতে তালিকার স্ক্রুটিনি উত্তরজুড়ে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুতুড়ে ভোটার খুঁজে বের করতে অভিযানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। জেলায় জেলায় ভোটার তালিকার স্ক্রুটিনি শুরু হয়েছে। এলাকা ধরে ধরে চলছে খোঁজ। তালিকা হাতে নিয়ে তৃমমূল কংগ্রেসের নেতা কর্মীরা খতিয়ে দখছেন। আসরে নেমেছেন সাংসদ এবং বিধায়করাও। এই বিষয়ে চলছে কর্মীসভা ও বৈঠকও।

রবিবার মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচিহার, আলিপুরদুয়ারে কোথাও তালিকা হাতে নিয়ে নেতা কর্মীরা পৌঁছে গেলেন এলাকার ভোটারদের বাড়িতে, কোথাও আবার হল বৈঠক ও সভাও।

মালদহে ভুয়ো ভোটার খুঁজতে আসরে মন্ত্রী তাজমুল হোসেন। এদিন তিনি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে বেড়ান। দলীয় কর্মীদের নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে যান। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটারদের এপিক কার্ডের নাম, ঠিকানা, নম্বর এসব খতিয়ে দেখেন।

কোচবিহারে ভুতুরে ভোটারের খোঁজে সিতাই বাজারে জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সিতাই বাজার এলাকায় বিভিন্ন দোকানে ও বাড়িতে গিয়ে এলাকাবাসীর ভোটার কার্ডের এপিক নম্বর খতিয়ে দেখেন সাংসদ। এদিকে নাটাবাড়ি বিধানসভার ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের বাড়ির উঠোনে বসে ভোটার তালিকার নাম ও এপিক নম্বর অনলাইনে যাচাই করে দেখেন রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায়।

দিনহাটায় এদিনও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে এপিক নম্বর খতিয়ে দেখেছেন ভূতুড়ে ভোটারের খোঁজ নিতে৷ মাথাভাঙার বিভিন্ন এলাকায় গিয়ে জনসংযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কমলেশ অধিকারী৷ শিলিগুড়ির রাজগঞ্জে ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ করছেন বিধায়ক খগেশ্বর রায়। বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকায় স্ক্রুটিনি করতে দেখা গেল বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার ও অরিন্দম বন্দ্যোাপাধ্যায়।

আরও পড়ুন- অতি-বামের দোষ ঢাকতে পথে বাম নেতারা! কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...