Friday, June 12, 2026

বিএফসির সঙ্গে ড্র, আইএসএল-এর প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লাল-হলুদ

Date:

Share post:

অবশেষে ২০২৪-২৫ আইএসএল থেকে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করতেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লাল-হলুদ। শুরুতে মেসি বাউলির গোলে এগিয়ে ছিল অস্কার ব্রুজোর দল। তবে শেষ মুহুর্তে সুনীল ছেত্রীর পেনাল্টি থেকে করা গোলেই সমতা ফেরায় বিএফসি। তবে এদিন একাধিক গোলের সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। না হলে ম্যাচে তিন পয়েন্ট মাঠ ছাড়তে পারত অস্কারের দল।‘

ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় লাল-হলুদ। ম্যাচের ১০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন পি ভি বিষ্ণু। দিয়ামান্তোকোসের শট ঠেলতে ব্যর্থ হন তিনি। যদিও এরপরই ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ১১ মিনিটে লাল-হলুদকে এগিয়ে দেন মেসি। বেঙ্গালুরু বক্সের মাথায় ক্রেসপো পরে গিয়েও পাশ বাড়িয়ে দেন মেসিকে। বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করতে ভুল করেননি লাল-হলুদের নতুন বিদেশি। ম্যাচের ২৭ মিনিটে আবার সহজ সুযোগ নষ্ট করেন বিষ্ণু। ফের ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি তিনি। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব্যবধান বাড়াতে পারেনি অস্কারের দল। তবে এরই মধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন দিয়ামান্তোকোস।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই । ম্যাচে সৌভিকের একটি দূরপাল্লার শট বাঁচান বিএফসি গোলরক্ষক গুরপ্রীত। আবের গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি পরিবর্ত নামা জিকসন সিং। এরই মধ্যে ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বেঙ্গালুরু। নিশু কুমারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বিএফসি। আর সুযোগকে কাজে লাগাতে একেবারেই ভুল করেননি সুনীল ছেত্রী। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১। এই ড্র এর ফলে ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল লাল-হলুদ।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি, বল হাতে দাপট বরুণ চক্রবর্তীর, নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারাল ভারত

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...