Thursday, June 25, 2026

বড় সাফল্য কলকাতা পুলিশের, জন্মের জাল শংসাপত্র তৈরিতে বিহার যোগের হদিশ

Date:

Share post:

ফের বড় সাফল্য কলকাতা পুলিশের। জন্মের জাল শংসাপত্র তৈরিতে বিহার যোগ পেল পুলিশ। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে ধৃত লক্ষ্মণ কুমার নামে একজনকে জেরায় জানতে পেরেছে বড় অঙ্কের টাকার বিনিময়ে বিহারে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হত।

দিন কয়েক আগে কলকাতা পুলিশের পাসপোর্ট বিভাগে কমপক্ষে ৭ জন আবেদনকারীর নথি যাচাই করার সময় ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি সামনে আসে। শুরু হয় অদন্ত। তখনই লক্ষ্ণণ কুমারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত লক্ষ্মণ জানিয়েছেন তাঁর এক আত্মীয় বিহার থেকে মোটা টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করিয়ে দিয়েছিল।

যে কটি জাল জন্ম শংসাপত্র পাওয়া গিয়েছে, সবই কি বিহার থেকে এসেছে? এই প্রশ্ন রয়েছে এখন তদন্তকারীদের মনে। পাসপোর্ট কেন্দ্রের বাইরে যে দালালরা কাজ করেন, তাদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের অনুমান।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...