Thursday, June 25, 2026

অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে দুর্ঘটনা! নৌকাডুবিতে মৃত ২, তদন্তে পুলিশ

Date:

Share post:

নৌকা ভ্রমণে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) রাজমহেন্দ্রভরমের কাছে গোদাবরী নদীতে (Godavari river) দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ১২ জন যাত্রী নিয়ে উল্টে গেল নৌকা(Boat wreck)। দ্রুত ঘটনাস্থলে পৌছে যান উদ্ধারকর্মীরা। ১০ জনকে বাঁচানো সম্ভব হলেও দুজনের মৃত্যুর খবর মিলেছে.।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ জনের একটি দল নৌকায় করে লঙ্কা ভ্রমণ করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যেই কয়েকজন যখন ফিরে আসছিলেন, তখন নৌকাটি হঠাৎ করেই উল্টে যায়। সূত্রের খবর, নৌকায় জল ঢুকে পড়েছিল। দুর্ঘটনার সময় নৌকায় ১২ জন যাত্রী ছিলেন। অন্নভারম (৫৪) এবং রাজু (২৫) নামে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। বেশ কিছুক্ষনের তল্লাশি অভিযানের পর তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...