Tuesday, June 16, 2026

ইনজেকশনেই বিপত্তি! বর্ধমান মেডিক্যালে একের পর এক প্রসূতির অসুস্থতায় চাঞ্চল্য

Date:

Share post:

বর্ধমান মেডিক্যাল কলেজে (Bardhaman medical college) একসঙ্গে ১০-১২ জন প্রসূতির শারীরিক অবস্থার অবনতিতে চাঞ্চল্য ছড়িয়েছে রোগীদের পরিবারের মধ্যে। অভিযোগ, সোমবার সন্ধে নাগাদ হাসপাতালের নার্সরা ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই রোগীদের খিঁচুনি শুরু হয়। এরপর যত সময় গড়ায় ততই প্রসূতিদের বডি টেম্পারেচার বাড়তে থাকে। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

রোগীদের পরিবারের তরফে বলা হচ্ছে প্রসূতিরা দীর্ঘক্ষণ খালি পেটে ছিলেন। এই অবস্থায় ‘অদক্ষ’ নার্সিং স্টাফেরা তাঁদের ইনজেকশন দেওয়াতেই যত সমস্যার শুরু। পরপর তিন থেকে চারটে ইনজেকশন দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে (Mousumi Banerjee) প্রশ্ন করা হলে তিনি জানান, “ইঞ্জেকশন দেওয়ার পর একটা সমস্যা হয়েছিল। তবে সঙ্গে সঙ্গে ম্যানেজ করা হয়েছে। পাঁচ-ছ’জন এখনও অসুস্থ রয়েছেন। তাঁদের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।” যদিও ইঞ্জেকশনের কারণেই সমস্যা হয়েছিল কিনা তা স্পষ্ট করে জানা যায়নি। প্রসূতিদের মধ্যে দুজনকে আইসিউতে রাখা হয়েছে। ব্যবহৃত ইনজেকশনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...