Saturday, June 13, 2026

নামতে পারে পারদ, কমতে পারে গরম! দক্ষিণবঙ্গে খামখেয়ালি আবহাওয়ার পূর্বাভাস 

Date:

Share post:

মার্চের মাঝামাঝি সময় থেকে যখন রেকর্ড গরম পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department), তখনই দক্ষিণবঙ্গে খামখেয়ালি আবহাওয়ার খবর। সপ্তাহের মাঝেই ২-৩ ডিগ্রি নীচে নামবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় মোটের ওপর মনোরম পরিবেশ থাকবে। যদিও বেলা বাড়লে উষ্ণতা বৃদ্ধি যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলবে দক্ষিণবঙ্গবাসীকে (South Bengal Weather)। বুধ – বৃহস্পতিতে তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে, সেক্ষেত্রে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী দু’দিনে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের চার জেলায় শুক্র শনিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই।

 

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...