Thursday, June 25, 2026

সেমিতে অজিদের হারাতে রোহিতকে বিশেষ মন্ত্র গাভাস্কর-শাস্ত্রীর

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। সেমিতে টিম ইন্ডিয়ার সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টস ভাগ্য ভালো না ভারত অধিনায়ক রোহিত শর্মার। টসে জিতলে কি করা উচিত ভারত অধিনায়কের? ব্যাটিং না বল? পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ দুবাইয়ের এই পিচে পরে ব্যাট করা উচিত। অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ ভাল নয়। ওদের দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হেজলউডও নেই। কিন্তু ওদের ব্যাটিং বিভাগ খুব ভাল। খুব আগ্রাসী ব্যাটিং করে ওরা। ভারতের তাই উচিত হবে রান তাড়া করা। অস্ট্রেলিয়াকে রান তাড়া করতে পাঠানো উচিত হবে না।“ রোহিতের টস ভাগ্য খুবই খারাপ। এখনও পর্যন্ত টানা ১০টি একদিনের ম্যাচে টস হেরেছেন ভারত অধিনায়ক। আজ সেমিতে টস জিততে পারেন কি না সেই দিকেও নজর থাকবে।

এদিকে অজিদের হারাতে বিশেষ মন্ত্র দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। শাস্ত্রী বলেন, “দুবাইয়ের পিচ বেশ মন্থর। নিশ্চই পিচ রক্ষণাবেক্ষণের কাজ হবে। তবে চরিত্র খুব একটা বদলাবে বলে মনে হয় না। ফলে স্পিনারেরা আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথমে ব্যাট করলে ২৪০-২৫০ রান করতে পারলেই লড়াই করা যাবে। এই রানেই প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে সেমিফাইনালে।“

আরও পড়ুন- আগামিকাল সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া, প্রতিপক্ষকে সমীহ রোহিতের

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...