Thursday, June 25, 2026

জেলেনস্কি – ট্রাম্প বচসার জের! ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার 

Date:

Share post:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপমান কিছুতেই ‘হজম’ করে উঠতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Volodymyer Zelenskyy conflict)। এবার ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আমেরিকা। রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বিরোধী চুক্তিতে রাজি হওয়ার জন্য জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করতেই এমন সিদ্ধান্ত ট্রাম্প (Donald Trump) প্রশাসনের, মনে করছে কূটনৈতিক মহল। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যদিও এই নিয়ে ইউক্রেনের (Ukraine ) তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ সূত্রে জানা যাচ্ছে, ইউক্রেনের রাষ্ট্রনেতারা শান্তি ফেরাতে যতদিন না ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন, ততদিন সামরিক সহায়তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস যতই দাবি করুক শান্তি ফেরানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত কিন্তু সে কথা মানতে নারাজ বিশেষজ্ঞরা। সোমবার ট্রাম্প জানিয়েছিলেন এরকম কোনও সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। কিন্তু সম্ভাবনার কথা তিনি উড়িয়েও দেননি। শুধুই কি ইউক্রেন যাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে রাজি হয় সেই কারণেই আমেরিকার এমন সিদ্ধান্ত? তৃতীয়বার মসনদে বসার পরই ট্রাম্প ইউক্রেন রাশিয়ার যুদ্ধ (Ukrain Russia War) নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেন। হোয়াইট হাউসের মিটিংয়ে সমঝোতার পরামর্শ দেওয়া হয় ইউক্রেন প্রেসিডেন্টকে। তিনি তা মানতে রাজি হননি, উল্টে আমেরিকার সঙ্গে সহমত না হওয়ার বিষয়টি তিনি স্পষ্ট করার পরে ব্রিটেনের সাহায্য পেয়েছেন। এই অবস্থায় ইউক্রেনকে সামরিক চাপে রাখতে বড় পদক্ষেপ মার্কিন প্রশাসনের।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...