Wednesday, April 8, 2026

‘এপ্রিল ফুল’ নয়, ভারতের উপর শুল্ক ধার্য করার দিন ও হার ঘোষণা ট্রাম্পের

Date:

Share post:

হাসি মুখে ডোনাল্ড ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তারপরেও আমেরিকার বিভিন্ন দ্রব্যের উপর লাগু করা শুল্ক (tariff) বাতিলের পথে হাঁটেনি ভারত সরকার। এতদিন যে আশঙ্কা করা হচ্ছিল, এবার সেই আশঙ্কাকে সত্যি করে ভারতের উপর ভারতেরই হারে শুল্ক চাপানোর ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ২ এপ্রিল থেকে সেই হারে শুল্ক লাগু করা হবে বলে আমেরিকান কংগ্রেসে ঘোষণা ট্রাম্পের।

দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে একের পর এক দেশের উপর শুল্ক লাগু করেছেন ট্রাম্প। কোনও কোনও ক্ষেত্রে ভয় দেখিয়ে খান্ত হয়েছেন। সময়ের ফেরে কানাডা (Canada), চিনের (China) মতো দেশও আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর খেলায় মেতেছে। ভারতের ক্ষেত্রে বারবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সামগ্রী, বিশেষত বিভিন্ন যন্ত্রাংশের উপর শুল্কের হার খুব চড়া বলে। কিন্তু তার পাল্টা ভারতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোনও মন্তব্য করেননি।

এবার আমেরিকান কংগ্রেসে ট্রাম্প দাবি করলেন, বেশ কয়েকটি দেশ যেমন – ইউরোপীয়ান ইউনিয়ন, চিন, কানাডা, ভারত, দক্ষিণ কোরিয়ার মতো দেশ আমাদের উপর কয়েক দশক ধরে চড়া শুল্ক চাপিয়ে এসেছে। ভারতের (India) ক্ষেত্রে সেটা ১০০ শতাংশ। চিন দ্বিগুণ শুল্ক (tariff) চাপায়। আর দক্ষিণ কোরিয়া চারগুণ শুল্ক ধার্য করে। যেখানে আমরা তাদের সামরিক সাহায্য করে থাকি, সেখানে এই চড়া হারে শুল্ক (tariff) চাপানো একেবারেই মেনে নেওয়া যায় না। এখন সময় এসেছে আমেরিকা তার প্রাপ্য বুঝে নেবে। আমেরিকাও একই হারে (reciprocal) শুল্ক চাপাবে এই সব দেশের উপর।

কবে থেকে এই নীতি কার্যকর হচ্ছে। প্রশ্নের উত্তরে রসিকতা করে ট্রাম্পের দাবি, ১ এপ্রিল থেকে লাগু করলে অনেকেই ভাববে আমি এপ্রিল ফুল (April Fool) করছি। তাই ২ এপ্রিল থেকে এই শুল্ক (tariff) লাগু করার কথা ঘোষণা করেন ট্রাম্প (Donald Trump)। ঠিক যেভাবে বিশ্ব অর্থনীতিতে চিনকে চাপে রাখতে ও কানাডাকে অর্থনৈতিকভাবে আমেরিকার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল করে তুলতে শুল্কের খেলা খেলেছিলেন ট্রাম্প, এবার সেই অস্ত্র প্রয়োগ ভারতের জন্য।

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...