Thursday, June 25, 2026

কী হয়েছিল অভিশপ্ত রাতে? সঠিক তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ সুতন্দ্রার মা

Date:

Share post:

মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় (Tanushree Chatterjee)। বুধবার, হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Tirthankar Ghosh) এজলাসে আবেদন করেন। তাঁকে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার, নৃত্যশিল্পী সুতন্দ্রা। তাঁর গাড়ির চালক-সহ সহযাত্রীদের অভিযোগ ছিল, একটি সাদা গাড়ি করে কয়েকজন মত্ত যুবক তাঁদের নীল গাড়িটিকে তাড়া করে। বার বার ধাক্কা দেন। তার জেরেই গাড়ি উল্টে মৃত্যু হয় নৃত্যশিল্পীর। কিন্তু পুলিশের দেওয়া  সিসিক্যামেরা ফুটেজে দেখা যায়, সাদা গাড়িকেই তীব্র বেগে তাড়া করছিল সুতন্দ্রাদের গাড়ি। এই ফুটেজ প্রকাশ করার পরেই ফের বয়ান বদল করেন সুতন্দ্রার গাড়িচালক রাজদেও। বলেন, ম্যাডামের কথাতেই তীব্র বেগে গাড়ি ছুটিয়েছিলেন। তার জেরেই দুর্ঘটনা। প্রথম থেকেই ‘ইভটিজিং’-এর তথ্য খারিজ করে পুলিশ। রেষারেষির কারণেই গাড়ি দুর্ঘটনা বলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করেন পুলিশ সুপার। বার বার বয়ান বদল করায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের (Tanushree Chatterjee) দায়ের করা অভিযোগের ভিত্তিতেই রাজদেওকে গ্রেফতার করে পুলিশ।
আর খবরহাই কোর্টে রাজ্যপালের দায়ের করা মামলায় আইনজীবী বদল, মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন কল্যাণ

পানাগড়ে জাতীয় সড়কে নৃত্যশিল্পীর মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। কী ঘটেছিল ২৪ ফেব্রুয়ারি রাতে? ইভটিজিং নাকি রেষারেষি? কে বা কারা দায়ী? জানতে চান সন্তানহারা তনুশ্রী। নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...