Tuesday, June 23, 2026

হাই কোর্টে রাজ্যপালের দায়ের করা মামলায় আইনজীবী বদল, মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন কল্যাণ

Date:

Share post:

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) দায়ের করা মামলায় আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঞ্জয় বসুর (Sanjay Basu) বদলে মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়ার দায়িত্ব দেওয়া হয়েছে ‘ফক্স অ্যান্ড মণ্ডল’ সলিসিটার সংস্থাকে। সওয়াল করবেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (kalyan Banerjee)। বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এমনটাই জানিয়েছে ‘ফক্স অ্যান্ড মণ্ডল’। মামলার শুনানির দিন এখনও স্থির হয়নি।

লোকসভা ভোটের সঙ্গেই বাংলায় দু-টি আসন- বরাহনগর এবং ভগবানগোলায় বিধানসভা উপনির্বাচন হয়। জিতেছিলেন তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। গত বছর জুন মাসে সেই দুজনের শপথ নিয়ে জটিলতা দেখা দিলে আনন্দ বোসের ভূমিকার সমালোচনা করেন মমতা, সায়ন্তিকা, রায়াত ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পরেই ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজ্যপাল বোস। সেই মামলায় সপ্তাহ দেড়েক আগে রাজ্যপালের তরফে পৃথক একটি হলফনামা দাখিল করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।
আর খবর: যাদবপুরের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, রাজ্যের উপর আস্থা প্রধান বিচারপতির

মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে হাই কোর্টে নথিভুক্ত সঞ্জয় বসুর নাম ছিল। কিন্তু বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে সলিসিটর সংস্থা ফক্স অ্যান্ড মণ্ডল জানায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মামলায়, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) হয়ে তারা সওয়াল করবে। নথি দিয়ে সলিসিটর সংস্থা আদালতকে বলেছে, তাদের না জানিয়ে আদালত যেন কোনও পদক্ষেপ না করে। মামলার শুনানির দিনক্ষণ পরে জানানো হবে বলে আদালত সূত্রে খবর।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...