Wednesday, April 1, 2026

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ, লন্ডনে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনে (London) যাবেন তিনি। ২৯ মার্চ কলকাতায় ফেরার সম্ভাবনা। বিশ্বের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দেবেন তিনি। হতে পারে শিল্প বৈঠকও।

২০২০-তে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানায় আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। ২০২১-এ মমতাকে  রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্রের মোদি সরকার। সেই বছর নেপাল সফরেও বাধা দেওয়া হয়। ২০২৩-এ দুবাই ও স্পেন সফরে সবুজ সংকেত দেয় বিদেশমন্ত্রক। লগ্নি টানতে স্পেন ও দুবাইতে যান মুখ্যমন্ত্রী। সেবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ব্যাপক লগ্নি প্রস্তাব আসে।

২০২৩ সালের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ (BGBS) এসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাভাইস ভিসি জোনাথন মিশি অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দেওয়ার জন্য় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলন। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণও করেন। অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই বিশেষ সম্মান পেয়েছেন। তবে গত জুন মাসে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও নানা কারণে তিনি যেতে পারেননি।
আরও খবরপুলিশের উর্দি গায়ে শ্যুটিং সৌরভের, নতুন ইনিংস শুরু

এর আগেও লন্ডন গিয়েছেন মমতা। ২০১৫ সালের সেই সফতে বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, এবার অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার পাশাপাশি, লন্ডন সফরে শিল্প বৈঠক করার কথাও রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সফর সেরে ২৯ তারিখে কলকাতা ফিরবেন তিনি।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...