Sunday, December 7, 2025

৫০ হাজারের মাইল ফলক ছুঁয়ে বাস্কেটবলের চূড়ায় লেব্রন জেমস

Date:

Share post:

বাস্কেটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন লেব্রন জেমস। মার্কিন বাস্কেটবলের জগতে কিংবদন্তি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এনবিএতে ৫০ হাজার পয়েন্টের মাইলফলক ছুঁয়েছেন তিনি। রেগুলার সিজন ও প্লে-অফ মিলিয়েই ৫০ হাজার ছুঁলেন ৪০ বছর বয়সী জেমস।বুধার এই কীর্তি গড়েছেন জেমস। নিউ অরলিন্স পেলিক্যানসের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস লেকার্সের তারকা ম্যাচটি শুরু করেছিলেন ৪৯,৯৯৯ পয়েন্ট নিয়ে। ম্যাচের প্রথম কোয়ার্টারে একটি ৩-পয়েন্টার স্কোর করেই ৫০ হাজার পেরিয়ে যান ম্যাচে মোট ১৭ পয়েন্ট পাওয়া জেমস। তার দল ম্যাচটি জিতেছে ১০৮-১০২ পয়েন্টে।

২০২৩ সালে করিম আবদুল-জব্বারের রেকর্ড ভাঙা জেমস পূর্বসূরির চেয়ে এগিয়ে প্রায় ৬ হাজার পয়েন্টে। আবদুল-জব্বারের পয়েন্ট ৪৪ হাজার ১৪৯। ৪১ হাজার ৬৮৯ পয়েন্ট নিয়ে তিনে কার্ল ম্যালোন। চারে থাকা প্রয়াত কোবি ব্রায়ান্টের পয়েন্ট ৩৯ হাজার ২৮৩। আরেক কিংবদন্তি মাইকেল জর্ডান ৩৮ হাজার ২৭৯ পয়েন্ট নিয়ে আছেন পাঁচে।এখনও যারা খেলছেন, তাদের মধ্যে জেমসের নিকট প্রতিদ্বন্দ্বী কেভিড ডুরান্ড পিছিয়ে ১৫ হাজার পয়েন্টে। জেমস ৫০ হাজার ছোঁয়ার পর এক্স হ্যান্ডেলে তাকে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি ম্যাজিক জনসন। তিনি লিখেছেন, ‘একমাত্র খেলোয়াড় হিসেবে এনবিএর রেগুলার সিজন ও প্লে-অফ মিলিয়ে ৫০ হাজার পয়েন্ট পাওয়া কিং লেব্রন জেমসকে অভিনন্দন।’

 

 

spot_img

Related articles

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়

ভরসা ছিল সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) উদ্যোগে শুক্রবার সেখান থেকে রেফার...

ইন্ডিয়া ব্লক লাইফ সাপোর্টে! বিহার ভোটের ফলাফলে চাঞ্চল্যকর দাবি ওমরের

বিহার নির্বাচনে বিরোধী জোটের লজ্জাজনক পরাজয়ের পরে ইন্ডিয়া ব্লকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবার জোট শরিক...

ট্রুডোর সঙ্গে সম্পর্কে অফিসিয়াল সিলমোহর পপ তারকা পেরির!

একই অন্যের প্রেমে পড়েছেন বেশ কিছুদিন হল কিন্তু একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোজে ধরা দেননি কখনও। তবে বছরের...

ছন্দে ফিরেই ঈশ্বরের দরবারে কোহলি, আবার কবে দেখা যাবে ‘রো-কো’ জুটিকে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়ের পরেই দিনই ঈশ্বর দর্শনে বিরাট কোহলি(Virat Kohli)। রবিবারবিশাখাপত্তনমের  সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ...