Saturday, April 4, 2026

রাজ্যপালের বিশ্ববিদ্যালয় বৈঠক: বেআইনি ও স্বেচ্ছাচারী হস্তক্ষেপ

Date:

Share post:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগেই বাধা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের ভিতরে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ডেকে পাঠালেন উপাচার্যদের। আবার অযাচিত পরামর্শও দিলেন তাঁদের। অনধিকার হস্তক্ষেপ সত্ত্বেও উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটা নিয়ে কোন দিশা দেখাতে পারলেন না সি ভি আনন্দ বোস।

যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম অতিবাম ছাত্র সংগঠনগুলির শিক্ষা মন্ত্রীর উপর হামলার পরে হঠাৎই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে সজাগ হয়ে উঠেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তড়িঘড়ি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকের ডেকে পাঠান শুক্রবার। সেখানে বিশ্ববিদ্যালয়গুলির পড়াশোনার পরিবেশ বজায় রাখতে মনিটরিং, কাউন্সিলিং ও শৃঙ্খলারক্ষার কমিটিগুলিকে সচল করার পরামর্শ দেন। আবার উপাচার্যদেরকে পড়ুয়াদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও পরামর্শ দেন তিনি। অথচ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য নিয়োগ তাঁরই কারণে আটকে রয়েছে, তা নিয়ে নীরব রাজ্যপাল।

উপাচার্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে নেওয়া সিদ্ধান্তগুলি রাজ্য প্রশাসনের কাছে পেশ করারও বার্তা দেন রাজ্যপাল। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামেদের অরাজকতা নিয়ে কোন আলোচনা হয়নি বলেই জানা যায় রাজভবন সূত্রে। যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই এ সম্পর্কে কোন নিন্দা প্রস্তাব শোনা যায়নি রাজ্যপালের মুখে।

আরও পড়ুন- সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বন্ধ হোক মারণ ওষুধ: সুপারিশ BCDA-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...