Thursday, June 25, 2026

মানুষের পাশে থাকা মরশুমি কাজ নয়: সেবাশ্রয়ে ৯ লক্ষাধিক চিকিৎসা সাহায্যের পরে বার্তা অভিষেকের

Date:

Share post:

ভোটের সময় ছাড়া কিছু রাজনীতিকদের দেখাই যায় না। ভোট আসলেই তাঁদের দেখা মেলে। তাঁরা রাজনীতিকে শুধুমাত্র ‘মরশুমি কাজ’ (seasonal affair) বলে মনে করেন। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলের এক বার্তায় জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে লেখেন, ‘কিছু মানুষের কাছে রাজনীতি একটি মরশুমি কাজ-কয়েকজন নেতা শুধুমাত্র ভোটের জন্য আসেন, নির্বাচন (election) এলে তাঁরা সাধারণ মানুষের কথা ভাবার ভান করেন। কিন্তু আমরা আনন্দ, হতাশা, বিপদ, শান্তি-সব ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই প্রতিফলনই সেবাশ্রয় (Sebaashray)।’

অভিষেকের আরও সংযোজন, ‘সেবাশ্রয় (Sebaashray) শুরুর পর আমরা ৯ লক্ষ ৩ হাজার ৪০০ রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে সফল হয়েছি। ৬ মার্চ সেবাশ্রয়ের ৬৩তম দিনে মহেশতলায় স্বাস্থ্য শিবিরগুলিতে ৮ হাজার ৮৮৮ জনকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। মানুষ আমাদের পাশে থাকলে আমরা প্রতিদিন তাঁদের পাশে থাকব নিরবচ্ছিন্ন ভাবে।’

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...